ঢাকাTuesday , 12 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড সিরিজে নিরপেক্ষ ভেন্যুর পক্ষে নয় বিসিবি

Link Copied!

BCBস্পোর্টস ডেস্ক : দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের, আগামী ৩০ সেপ্টেম্বর। তবে চলতি মাসের শুরুর দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার কারণে বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা জাগে!
ইসিবি জানিয়েছিল, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। এরপর সরকারের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেবে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। আর গুলশানের ঘটনায় কপালে ভাঁজ পড়া ইংল্যান্ডের ওয়ানডে ও টি২০ অধিনায়ক ইয়ান মরগান ইঙ্গিত দিয়েছেন নিরপেক্ষ ভেন্যুর। বলেছিলেন, ‘যদি পরিস্থিতি সে রকম (উদ্বেগজনক) হয়, তাহলে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজটি আয়োজন করা যেতে পারে।’
তবে ইংল্যান্ড সিরিজে নিরপেক্ষ ভেন্যুর পক্ষে নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরপেক্ষ ভেন্যুতে খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজাম উদ্দিন বলেন, ‘একটা দেশে ক্রিকেট খেলা বন্ধ হতে পারে না। এফটিপি কমিটমেন্ট পুরো করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। দেশের মাটিতে যেকোনো সিরিজের আগে প্রাক-সফর সভা বা আন্ত:মন্ত্রণালয় সভা হয়ে থাকে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণলায় এই ব্যাপারে উদ্যোগ নিয়ে থাকে। তাদের সঙ্গে বিসিবির কথা হয়েছে এবং একটি প্রাক-সফর সভার দিকে তারা এগিয়ে যাচ্ছেন।’