ঢাকাMonday , 11 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমার কোনো কথা নাই: ফ্রান্সের কোচ

Link Copied!

Didier Desamস্পোর্টস ডেস্ক : নিজেদের মাটিতে ইউরো টুর্নামেন্ট। শুরু থেকেই দাপট। সেমিতে হারাল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। ফ্রান্স যেন আরেকবার ইউরো চ্যাম্পিয়ন হতে যাচ্ছিল। ২০০০ সালের পর শিরোপা ঘরে তোলার স্বপ্ন। কিন্তু শুরুতে ধুঁকতে থাকা পর্তুগালের কাছে হেরে গেল তারা। তাতে সীমাহীন হতাশ হয়ে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন যে তার কোনো কথা নাই।
রোববার স্টাডি ডি ফ্রান্সে ফাইনাল ম্যাচে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরেছে ফ্রান্স। ম্যাচের শুরুতে চোট নিয়ে পর্তুগীজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠ ছেড়েছিলেন। কিন্তু ১০৯ মিনিটে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন এডার। ফলে ২০০৬ বিশ্বকাপের পর আরেকবার ফাইনালে হারের বেদনা ভোগ করতে হলো ফ্রান্সের সমর্থকদেরকে।
এই হারের পর কোচ দেশম স্বীকার করেছেন যে তার শিষ্যরা অনেক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। তাদের এই দুঃখ কাটাতে আরো অনেক সময় লাগবে। তিনি বলেছেন, ‘সীমাহীন হতাশা, কথা বলার মতো কোনো ভাষা নাই। এটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।’
তিনি আরো বলেন, ‘যদিও আজ আমাদের কিছুটা শক্তির ঘাটতি ছিল, কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না। আমাদের অনেক সুযোগ ছিল। এটা খুবই কঠিন ম্যাচ ছিল। পর্তুগাল তাদের সুযোগ তৈরি করে নিলেও আমাদেরও সুযোগ ছিল।’
হতাশা প্রকাশ করে দেশম বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে তারা গোল করেছে। এটা খুবই হতাশাজনক। আমরা এটাকে হালকাভাবে ভুলে যেতে পারি না। আমরা একটি বড় সুযোগ হাতছাড়া করেছি। আমরা এক সঙ্গে জিতেছিলাম, এক সঙ্গে কষ্ট করেছিলাম এবং আজ এক সঙ্গে হারলাম। নিজেদের মাটিতে ট্রফি উপহার দিতে ফ্রান্স উদ্বেলিত করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হলো না।’