ঢাকাSunday , 10 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হচ্ছেন শ্বেতা তিওয়ারি

Link Copied!

shweta-Tiwariবিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। চলতি বছরের নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতে দ্বিতীয় সন্তানের জন্ম দিবেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
১৯৯৮ সালে অভিনেতা রাজা চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্বেতা। এ সংসারে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। কিন্তু ২০০৭ সালে দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। তারপর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে গাঁটছড়া বাধেন শ্বেতা। তাদের ঘর আলো করেই আসছে নতুন এই অতিথি।
বিগ বস চতুর্থ পর্বের বিজয়ী শ্বেতা তিওয়ারি। তারপর হিন্দি, মারাঠি, উর্দু ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- মাধুশি, ম্যারিড টু আমেরিকা প্রভৃতি।