ঢাকাSunday , 10 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরুষ নয়, একটা ‘কুকুর’ চান নার্গিস!

Link Copied!

nargis-fakhriবিনোদন ডেস্ক : কুকুরকে বলা হয় ‘প্রভুভক্ত’। ঠিক তাই। অপরিচিত লোক দেখলেই ঘেউ ঘেউ করা তারা স্বভাব। এ স্বভাব উপকারীও। নিজের মালিক ও মালিকের ঘরবাড়ি পাহারা দেয়া থেকে শুরু করে চোর হটাতে ওস্তাদ বলা চলে কুকুরকে। তবে পুরুষের পরিবর্তে কেউ কি কুকুরকে চাইতে পারেন!
এবার সে কাজটিই করলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি। দিন কয়েক আগেই অভিনেতা তথা প্রযোজক উদয় চোপড়ার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে শিরোনামে উঠেছিলেন। সেই খবরের জের ধরেই এ বার বিস্ফোরক মন্তব্য নার্গিস ফকরির, ‘আমি একটা কুকুর চাই, কোনও পুরুষ নয়’।
আসলে বিষয়টা ঠিক কী? পুরুষের পরিবর্তে কুকুর চাওয়ার নেপথ্যে রহস্যটাই বা কী? নার্গিসের স্পষ্ট জবাব, ‘কুকুর তার মালিককে দেখার সময় যে রিঅ্যাকশন হয়, আমরা আমাদের ভালবাসার মানুষকে দেখলেও সেই অনুভূতিই হয়। তাই আমার একটা কুকুর চাই, কোনও পুরুষ নয়।’
অবশ্য নার্গিসের এই বক্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে বি-টাউনে। যদিও সে সমালোচনা পাত্তাই পায়নি এই বলিউড কন্যার কাছে।