ঢাকাSunday , 10 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালকে সমীহ করছেন ফ্রান্স কোচ

Link Copied!

Didier Desamস্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে চলছে ইউরোর আসর। দুর্দান্ত পারফর্ম করে ফাইনালের টিকিট পকেটে পুরেছে স্বাগতিক ফ্রান্স। সেমিফাইনালে আসরের হট ফেবারিট জার্মানিকে ২-০ গোলে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে জার্মানির বিপক্ষে ৫৮ বছরের জয়-খরা কাটালো ফরাসি।
আজ রাত ১টায় ইউরোর শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ পর্তুগাল। এই দলের বিপক্ষে গত ১০ ম্যাচের সবকটিতে জিতেছে ফরাসিরা। তার পরও ক্রিশ্চিয়ানো রোনালদোয় সওয়ার হওয়া পর্তুগিজদের বিপক্ষে সাবধানেই পা ফেলতে হবে স্বাগতিকদের।
ফ্রান্সের প্রাণভোমরা অ্যান্টোনিও গ্রিজম্যান যেমন বললেন, ‘এটা (ফাইনাল) খুব কঠিন হবে। পর্তুগালের বিপক্ষে ম্যাচে সম্ভাবনা ফিফটি-ফিফটি। একটি ফাইনালে যে কোনো কিছুই ঘটতে পারে। একটিই ম্যাচ। আমরা খুব খুশি। আমরা এখন ফাইনালের দিন নিয়ে স্বপ্ন দেখতে শুরু করতে পারি, কিন্তু আমাদের পা মাটিতে রাখতে হবে। এখনও একটি ম্যাচ বাকি আছে আমাদের।’
এদিকে, প্রায় ছ’দশক পর জার্মানির হারানোর সুখস্মৃতি পর্তুগালের বিপক্ষে ভালো খেলতে প্রেরণা হিসেবে কাজ করবে না বলে মনে করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম! পর্তুগালকে সমীহ করে তিনি বলেন, ‘আমাদের সুযোগ আছে এবং পর্তুগালেরও সুযোগ আছে। আমরা হোম টিম এবং জার্মানিকে হারানোটা আমাদের বাড়তি শক্তি দেবে না। পর্তুগালের নিজেদের উপর বিশ্বাস আছে, আমাদেরও তাই আছে।’