ঢাকাSunday , 10 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে হারানোর ভয় লা লিগা সভাপতির

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। একের পর এক ঝামেলা তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। বিশেষ করে স্পেনের আদালতে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত বার্সেলোনা সুপারস্টার! গত বুধবার বিশ্বখ্যাত ফুটবলারকে কর ফাঁকির দায়ে ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির দায়ে তার বাবা হোর্হে মেসিকেও একই সাজা দেন ওই আদালত।
এতে হয়তো বিরক্ত হয়ে বার্সালোনা ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন মেসি। এমনটাই মনে করছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেভেজ। তার ভয়, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর মেসি বার্সাকেও না বলে দিতে পারেন।
তবে মেসি এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানাননি। তাকে দলে ভেড়াতে ওত পেতে বসে আসে কয়েকটি ইংলিশ ক্লাব। বিশেষ করে চেলসির নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। মেসির সম্মতি পেলে ব্লুজরা তাকে চুক্তিবদ্ধ করতে প্রস্তুত!
মেসির বার্সা ছাড়ার বিষয় নিয়ে স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেভেজ বলেন, ‘মেসির বার্সা ছেড়ে চলে যাওয়ার বিষয়ে আমরা শঙ্কিত। আমরা মনে-প্রাণে চাইছি মেসি যেন ক্লাব ছেড়ে না যান। তার এই কঠিন পরিস্থিতিতে ক্লাব পাশেই রয়েছে।’