স্পোর্টস ডেস্ক : আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিওতে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিকের জমজমাট আসর। এই আসরে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন বাংলাদেশের দুই ক্রীড়াবিদ-মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা।
অনুষ্ঠেয় এই গেমসে সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর ও ব্রেস্টস্ট্রোকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এর আগে শ্যুটিংয়ে আবদুল্লাহ হেল বাকি ও আর্চারিতে শ্যামলী রায় ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন।
অন্যদিকে ওয়াইল্ড কার্ড ছাড়াই বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসাবে সরাসরি অলিম্পিকে খেলতে পারেন গলফার সিদ্দিকুর রহমান। র্যাংকিংয়ে তিনি রয়েছে এই মুহূর্তে ৫৫তম স্থানে। আগামী পরশুর মধ্যে র্যাঙ্কিংয়ে ৬০–এর মধ্যে থাকতে পারলেই অলিম্পিকে সরাসরিই খেলার সুযোগ পেয়ে যাবেন বাংলাদেশের এই কৃতি গলফার।

