
বিনোদন রিপোর্ট : ঈদে টেলিভিশনে দর্শকদের জন্য অন্যতম আয়োজন থাকে সংগীতশিল্পীদের গান। থাকে প্রিয় শিল্পীদের সঙ্গে কথা বলার সুযোগও। দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল সরাসরি কনসার্ট পরিবেশন করে থাকে। এবার ঈদ আয়োজনে বেশ কয়েকটি চ্যানেল তাদের স্টুডিও থেকে কনসার্ট প্রচার করবে। নিচে ঈদের দ্বিতীয় দিনের আয়োজন ও সময় দেওয়া হলো-মাইলস, মমতাজ ও চিরকুট (ঘড়ির কাটার দিক করে)
একুশে টিভি : রাত ১১-৩০ স্টুডিও কনসার্ট : আনন্দ গান (মমতাজ)
বৈশাখী : রাত ১১-৩০ মিউজিক মোমেন্ট (জলের গান)
মাছরাঙা টিভি : রাত ১১-৪৫ ঈদ কনসার্ট (ডিজে রাহাত)
দেশ টিভি : রাত ১০-০০ মিউজিক ক্যাফে (কলকাতার শিল্পী শুভমিতা ব্যানার্জি)
এসএ টিভি : রাত ১১-১৫ হৃদ মাজারে শত গান (নাসির, রোমানা ইসলাম, লিজা ও সুজন)
এশিয়ান টিভি : রাত ১১-৩০ এশিয়ান মিউজিক ফেস্ট (আসিফ ও আঁখি আলমগীর)।

