ঢাকাTuesday , 5 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিব-শ্রাবন্তির ‘মম চিত্তে’

Link Copied!

Shakib-and-srabonti
বিনোদন প্রতিবেদক : এবার ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘শিকারি’। শাকিব-শ্রাবন্তি জুটির সিনেমাটি মুক্তির আগেই বেশ আলোচিত হয়েছে। ট্রেইলার, গান আর শাকিবের নতুন লুকের কারণে দর্শকদের মধ্যে আলাদা করে আগ্রহ তৈরী করেছে। প্রত্যেকটি গানই ঝড় তুলেছে ইউটিউবে। আজ প্রকাশ হলো আরেকটি গান। ‘মম চিত্তে নিতি নৃত্যে’ শিরোনামে রবীন্দ্রসঙ্গীতের তালে পারফর্ম করেছেন শাকিব-শ্রাবন্তি। প্রচুর আধুনিক বাংলা গানের তালে নাচলেও রবীন্দ্রসঙ্গীতে এবারই প্রথম। গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত তারকা অরিজিৎ সিং ও মাধুরা। একই সঙ্গে অরিজিৎ সিংহের গানেও প্রথমবার লিপ সং করেছেন শাকিব। শাকিবের সঙ্গে নাচে ক্যারিশমা দেখিয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।
যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রের গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও আরো অভিনয় করছেন-বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।