ঢাকাTuesday , 28 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ বছর পর নিরব-মম

Link Copied!

nirob-momবিনোদন ডেস্ক : ছোটপর্দা কিংবা বড়পর্দা, নিরব-মম দু’জনেই পরিচিত মুখ। র্দীঘদিন ধরে মিডিয়াতে কাজ করলেও, প্রথম ও শেষবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন ২০০৬ সালে। তারেক শিকদারের পরিচালনায় ‘অন্যরকম ভালোবাসা’ নামের এই টেলিছবির পর আর একসঙ্গে দেখা যায়নি নিরব-মমকে। সে হিসেবে প্রায় ১০ বছর পর জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। তাও আবার চলচ্চিত্রে। সম্প্রতি রফিক শিকদারের চিত্রনাট্য ও পরিচালনায় ‘আমি শুধু তোর হবো’ শিরোনামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব-মম।
চলচ্চিত্রে স্থায়ী আসন গড়তে বেশ কয়েক বছর ধরেই চেষ্টা করে যাচ্ছেন অভিনেতা নিরব। সর্বশেষ চলতি বছরের শুরুতে ‘ভোলা তো যায় না তারে’ নামের একটি ছবি নিয়ে বড়পর্দায় হাজির হয়েছিলেন। অন্যদিকে অভিনেত্রী জাকিয়া বারি মম ছোটপর্দায় নিয়মিত কাজ করলেও, বড়পর্দার প্রতি রয়েছে আলাদা প্রীতি। সে কারণেই বছর খানিক আগে আরিফিন শুভর সঙ্গে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে কাজ করে সবার মনে আশার সঞ্চার করেছিলেন। তারপরও আর নতুন করে কোন ছবিতে দেখা যায়নি।
নিরব-মম স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও, জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন মাত্র একবার। তাও প্রায় ১০ বছর আগেই। তাই নতুন খবর হলো, প্রথমবারের মতো বড়পর্দার জন্য জুটি হিসেবে কাজ করতে যাচ্ছেন নিরব-মম। রফিক শিকদারের চিত্রনাট্য ও পরিচালনায় ছবির নাম ‘আমি শুধু তোর হবো’। সবকিছু ঠিক থাকলে আসছে আগস্টের প্রথম সপ্তাহ পাবনায় শুরু হতে যাচ্ছে শুটিং শুরু হবে। সেখানে টানা ১৫ দিন কাজ চলবে। ইতিমধ্যেই গানের রেকডিং এর মাধ্যমে ছবির কাজ শুরু হয়েছে।
নতুন ছবি প্রসঙ্গে নিরব বলেন, ‘আমি শুধু তোর হবো’-একটি ভালোবাসার গল্প। ছবিতে আমি অমিত নামের একটি চরিত্রে অভিনয় করছি। এর বেশি আর বলতে চাচ্ছি না। সময় হলে সব জানাবো।
এদিকে মম বলেন, ছবির গল্পটি আমার বেশ পছন্দ হয়েছে। ‘ছুঁয়ে দিলে মন’ ছবির পর রোমান্টিক ঘরানার আরও একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে। এতে আমি নিলীমা চরিত্রে অভিনয় করছি।’
ছবির গল্পে দেখা যাবে, অমিত শিক্ষকের মেয়ে নীলিমাকে ভালোবাসে। কিন্তু নীলিমার মা নেই। মেয়ের কথা ভেবে বাবা আর বিয়ে করেননি। এভাবেই এগিয়ে যাবে গল্প।
এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মস এর ব্যানারে ‘আমি শুধু তোর হবো’ ছবিটি প্রযোজনা করছেন আব্দুল মজিদ মিল্টন। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে ফটো সেশনে অংশ নেন নিরব-মম।