ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমাও বন্ধ থাকবে টানা ৯ দিন

Link Copied!

insuranceঅর্থনৈতিক প্রতিবেদক : আগামী ৪ জুলাই সরকারি ছুটির সঙ্গে মিল রেখে সব বিমা কোম্পানি ও বিমা করপোরেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
এর ফলে সরকারি অফিসের মতো ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ৯ দিন বিমা খাতের সব অফিস বন্ধ থাকছে। সোমবার (২৭ জুন) আইডিআরএ সদস্য জুবায়ের আহমেদ খাঁন স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়।
সার্কুলারে বলা হয়, ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই কর্মদিবস হিসেবে বিমা অফিস খোলা রাখতে হবে।
এর আগে বাংলাদেশ ব্যাংক সরকারি ছুটির সঙ্গে মিল করে সব তফশিলি ব্যাংককে ছুটির নির্দেশ দিয়েছে। সরকারের নির্বাহী আদেশে আগামী ৪ জুলাই সরকারি ছুটি আর এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে।
এ কারণে বাংলাদেশের সব তফশিলি ব্যাংকও ৪ জুলাই বন্ধ থাকবে এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হবে।