ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতার বড়পর্দায় সাবার অভিষেক

Link Copied!

sabaবিনোদন ডেস্ক : দেশিয় সিনেমায় সোহানা সাবা অভিনীত চলচ্চিত্রগুলোর তালিকাটা এমন- কবরীর ‘আয়না’, মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’ মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’। দর্শকনন্দিত চলচ্চিত্রগুলোতে সাবার উপস্থিতিও ছিলো প্রশংসনীয়। এবার তার যাত্রা শুরু হলো কলকাতার বড়পর্দায়।
সম্প্রতি কলকাতায় মুক্তি পেলো সাবা অভিনীত অয়ন চক্রবর্তী পরিচালিত চলচ্চিত্র ‘ষড়রিপু’। কলকাতার ২৭টি হলে মুক্তি পায় চলচ্চিত্রটি। চরিত্র নির্বাচনে বরাবরই অভিনয়কে প্রাধান্য দিয়ে আসছেন প্রভা। এ চলচ্চিত্রে সাবাকে দেখা যাবে ঝলমলে, আবেদনময়ী ও রহস্যময়ী চরিত্রে। গুণী অভিনেতা রজতাভ দত্তের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সাবা ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিরঞ্জিত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, রুন্দ্রনীল ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, কনিকা ব্যানার্জি,সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। এর আবহসংগীত তৈরি করেছেন দেবজ্যোতি মিশ্র। গান লিখেছেন শ্রীজাত, সংগীত পরিচালনায় দেব সেন।
এদিকে, অক্টোবর থেকে শুরু হচ্ছে তার দুই বাংলার যৌথ প্রযোজনায় দেবের বিপরীতে চোখের জল চলচ্চিত্রের শুটিং।