ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝড় তুলেছেন শাকিব-অপু

Link Copied!

sakib-opuবিনোদন ডেস্ক : শাকিব-অপু জুটি মানেই ভিন্ন কিছু। অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তারা। প্রত্যেকটা সিনেমায় ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে তাদের। মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’ সিনেমায়ও তারা আসছেন বৈচিত্র নিয়ে। যার কিছুটা আঁচ পাওয়া গেল ছবিটির প্রথম গানে। সঙ্গীতশিল্পী ইমরানের গাওয়া ‘রাতভর’ শিরোনামে গানটি গতকাল ইউটিউবে রিলিজ দেয়া হয়েছে। গানটির তালে পারফর্ম করেছেন শাকিব-অপু্। মনোরম লোকেশন, দুজনের গেটাপ আর নাচ ইতিমধ্যেই ঝড় উঠেছে ফেসবুক আর ইউটিউবে।
গানটিতে দেখা গেল, পাহাড় ঘেরা রাস্তা ধরে হেঁটে চলেছেন শাকিব খান। তার কণ্ঠে গান। একই পথ ধরে হলুদ গাউনে গায়ে জড়িয়ে হাঁটছেন হাসোজ্জল অপু বিশ্বাস। পুরো বিষয়টিই শাকিবের স্বপ্নে দেখা গেলো। সে সূত্রে অপু এই গানে শাকিবের স্বপ্নের নায়িকা। দৃশ্যধারণের বেশ মুন্সিয়ানা রয়েছে। এর চিত্রগ্রাহক ছিলেন চন্দন রায় চৌধুরী।
‘রাতভর’ গানটি লিখেছেন রবীউল ইসলাম জীবন। গানটির সুর ও সংগীত ও কণ্ঠ দিয়েছেন ইমরান।
ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে সম্রাট চরিত্রে অভিনয় করছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। আর রাজার ভূমিকায় দেখা যাবে ভারতের হিন্দি ও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ।