বিনোদন ডেস্ক : ইউটিউবে রিলিজ পেয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ সিনেমা ‘শিকারি’র গান। ‘হারাবো তোকে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন শান। গানটির কথা লিখেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে গানটি রিলিজের পর ভক্তরা হুমড়ি খেয়ে পরে। বারো ঘন্টার ব্যবধানে আড়াই লাখেরও বেশি দর্শক গানটি উপভোগ করেছে।
গানটির সবচেয়ে শ্রাবন্তির নাচ, শানের সুরেলা কণ্ঠকে ছাপিয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুই ছিলো শাকিব খানের নতুন লুক আর সাবলিল অভিনয়।
গানটিকে শাকিবের নজরকাড়া পারফর্ম দেখে দর্শক থেকে শুরু করে সমালোচকরাও মুগ্ধ।
গানটির নিচে এক ভিউয়ারের কমেন্ট দেখেই যার আঁচ পাওয়া গেল, ‘অনেক ভালো লাগলো। বাংলা মুভি মাথা তুলে দাড়াতে শুরু করেছে। শুধু যদি স্মার্টনেস এর কথা বলি তবে সাকিব দেব, জিৎদের চেয়ে অনেক এগিয়ে। ঢাকার নির্মাতারা আসলে সাকিবকে যথাযথ ইউটিলাইজ করতে পারেনি।’
উল্লেখ্য, বাবা যাদবের পরিচালনায় আসছে ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি। এতে শাকিব খা, শ্রাবন্তি ছাড়াও আরও আছেন রাহুল দেব।

