ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে আক্ষেপ বাড়ল ইংল্যান্ডের

Link Copied!

englandস্পোর্টস ডেস্ক : ব্রিস্টলে শ্রীলঙ্কার দেওয়া সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না করলেও ফর্মে থাকা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছিল।
কিন্তু বেরসিক বৃষ্টি ইংল্যান্ডের জয়ের স্বপ্ন ধুয়ে দিয়ে যায়। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের পথে এগিয়ে যেতে পারেনি ইংলিশরা। বৃষ্টি আপেক্ষা বাড়িয়েছে তাদের।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ টাই হয়। দ্বিতীয় ম্যাচে রেকর্ড গড়ে জয় পায় ইংল্যান্ড। রোববার ব্রিস্টলে একই পথে ছিল ইংলিশরা। শ্রীলঙ্কাকে ২৪৮ রানে আটকে দারুণ বোলিং করে ইংলিশ বোলাররা। জবাবে ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলে নেয় স্বাগতিকরা।
বিকেল চারটায় বৃষ্টি ধুয়ে যায় পুরো ব্রিস্টল স্টেডিয়াম। দেড় ঘন্টা অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
বৃষ্টির আগে শ্রীলঙ্কার দেওয়া ২৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অ্যালেক্স হেলস প্রথম বলে নিজের উইকেট হারান। লাকমালের বলে উইকেট কিপার চান্দিমালের হাতে ক্যাচ দেন আগের ম্যাচে সেঞ্চুরির স্বাদ পাওয়া হেলস (০)। জো রুট ১১ ও জেসন রয় ৫ রান করে প্রতিরোধ গড়ে তুলেন।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে তিন হাফসেঞ্চুরিতে ২৪৮ রানের পুঁজি পায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন দিনেশ চান্দিমাল। অধিনায়ক ম্যাথুস ৫৬ ও কুশাল মেন্ডিস করেন ৫৩ রান। ১০ রানের জন্যে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি পাওয়া হয়নি ঢাকা লিগ মাতিয়ে যাওয়া উপল থারাঙ্গার। ৪০ রানে ওয়াকসের বলে বোল্ড হন থারাঙ্গা।
বল হাতে ইংল্যান্ডের সেরা বোলার ক্রিস ওয়াকস ও লিয়াম প্ল্যাঙ্কেট। ৩টি করে উইকেট নেন দুই পেসার। ১টি করে উইকেট নেন উইলি ও ক্রিস জরদান। মঈন আলীর বিশ্রামে একাদশে সুযোগ পান জরদান।
আগামী বুধবার ওভালে সিরিজের চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে।