ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহজ জয়ে শেষ আটে জার্মানি

Link Copied!

garmaniস্পোর্টস ডেস্ক : সহজ জয় দিয়েই ইউরোর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফুটবলের পাওয়ার হাউজখ্যাত জার্মানি। রোববার নক আউট পর্বের ম্যাচে স্লোভাকিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে জোয়াকিম লো শিবির। শেষ আটে জার্মানির প্রতিপক্ষ বেশ শক্তিশালী। যেখানে জার্মানদের মোকাবেলা করতে হবে ইতালি অথবা স্পেনকে।
ম্যাচে স্লোভাকিয়া বলতে গেলে তেমন পাত্তাই পায়নি। ৮ মিনিটেই জার্মানদের এগিয়ে দেন সেন্টার ব্যাক জেরোমে বোয়েটেং। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে গোলটি করেন তিনি। ১৪ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করতে পারত জার্মানি। তবে পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন মেসুত ওজিল।
৪৩ মিনিটে দারুণ এক গোলে জার্মানিকে ২-০ ব্যবধানে লিড এনে দেন মারিও গোমেজ। শেষটা করেছেন জুলিয়ান ড্রাক্সেলার। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে পোস্টের খুব কাছ থেকে ভলিতে গোলটি করেন তিনি। ড্রাক্সেলার দ্বিতীয় গোলের ছিলেন যোগানদাতা।
একটি গোলও শোধ করতে পারেনি স্লোভাকিয়া। তবে একটি গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা। তবে জুরাজ কুকার নেয়া হেড অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
ম্যাচে জার্মানদের বল দখলের হার ছিল শতকরা ৬১ ভাগ। গোলে শট নিয়েছে তারা ২১টি। সেখানে স্লোভাকিয়া পেরেছে সাতটি নিতে। লক্ষ্যে জার্মানির নেয়া সাত শটের বিপরিতে স্লোভাকিয়া পেরেছে মাত্র একটিতে। জার্মানির আট কর্ণার প্রমাণ করে কতটা আক্রমণাত্মক ছিল তারা। বিপরিতে স্লোভাকিয়া মাত্র একটি কর্ণার আদায় করতে পেরেছিল।