ঢাকাMonday , 27 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুম্বলেকেও খোঁচা গ্রেগের!

Link Copied!

cumbalস্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের কোচ হওয়ার পর সৌরভ গাঙ্গুলীর সঙ্গে গ্রেগ চ্যাপেলের সম্পর্ক কেমন ছিল সেটা নতুন করে বলার কিছু নেই। যে সৌরভ গ্রেগের কোচ হওয়ার ব্যাপারে সুপারিশ করেছিলেন কোচ হয়ে তিনি আগে সরিয়ে দেন তাকেই। সৌরভ গ্রেগের নাম সুপারিশ করে যে ভুল করেছিলেন সেটা তিনি পরে ঘনিষ্ঠ মহলে স্বীকারও করেছেন।
শুধু সৌরভ নন গ্রেগ ঝামেলা বাধিয়েছিলেন ভারতের প্রায় সব সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। এরমধ্যে শচীন টেন্ডুলকার-অনিল কুম্বলেরাও ছিলেন। অবসরের পর নিজের আত্মজীবনীতে গ্রেগকে ধুয়ে দিয়েছেন মাষ্টার ব্ল্যাষ্টার।
ভারতের কোচ থাকা অবস্থায় শচীনের সঙ্গে গ্রেগ চ্যাপেল
তারপর থেকে ভারতবর্ষে গণশত্রুতে পরিণত হন চ্যাপেল ভাইদের সাবেক ভারতীয় কোচ। তারপরও ভারত ইস্যুতে কথা বলা বন্ধ করেননি গ্রেগ চ্যাপেল। সম্প্রতি ভারতের নতুন প্রধান কোচ হয়েছেন কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে। তিনি এক সময় গ্রেগের কোচিংয়েও খেলেছেন। কুম্বলে যে সৌরভ-শচীনের সুপারিশেই ভারতের কোচ হয়েছেন সেটা জানেন গ্রেগও।
কুম্বলের কোচ হওয়ার খবরে বিভিন্ন দেশের সাবেকরা তাকে নিয়ে মন্তব্য করেছেন। গ্রেগও করেছেন। তবে সেটা নেতিবাচক। গ্রেগের ভাষ্য, ‘কঠিন পরিশ্রম করার পরিবর্তে ভারতীয়রা শর্টকাট পথ বেছে নিলো।’