ঢাকাSunday , 26 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে থামাতে পারে চিলি, বললেন পিজ্জি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালের আগে সুসংবাদ নিয়েই চিলির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দলের অন্যতম সেরা খেলোয়াড় অ্যাঙ্গেল ডি মারিয়াকে পাচ্ছে জেরার্ডো মার্টিনোর দল। তবে ফাইনালে ডি মারিয়া নয়, অপ্রতিরোধ্য লিওনেল মেসিকে নিয়ে যথারীতি দুঃশ্চিন্তায় প্রতিপক্ষ শিবির!
তবে চিলির কোচ হুয়ান অ্যান্টোনিও পিজ্জি জানালেন, আর্জেন্টিনার অধিনায়ককে থামাতে পারে চিলি। পাশাপাশি মেসিকে সমীহ করছেন চিলির কোচ। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের প্রশংসায় তিনি বলেন, বার্সেলোনা সুপারস্টার ইতিহাসের সবচেয়ে গুরুত্বূপূর্ণ খেলোয়াড়।
আগামীকাল সোমবার সকাল ৬টায় মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে নামবে চিলি। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে নিজেদের সেরাটা ঢেলে দিতে চাইবেন অ্যালেক্সিস সানচেসরা। মেসি ও আর্জেন্টিনাকে থামানোর মতো সব সরঞ্জাম রয়েছে চিলির!
এমনটা বলার চেষ্টা করলেন চিলির কোচ পিজ্জি, ‘আমি বিশ্বাস করি যে সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসি। ফাইনালে তার সামনেই পরীক্ষা দেবে ছেলেরা। এটা অসম্ভব যে তার কিছু রেকর্ড কেউ ভাঙতে পারবে না, কখনোই না। তবে ফাইনালে মেসিকে থামাতে পারে চিলি। আমরা আর্জেন্টিনাকে হারাতে পারব বলে আশাবাদী।’