ঢাকাSaturday , 25 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা পর্যায়ে নির্মাণ হবে মিনি স্টেডিয়াম অবকাঠামো

Link Copied!

Stadiumনিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি উপজেলায় খেলার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম অবকাঠামো নির্মাণ হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
শনিবার (২৫ জুন) জাতীয় সংসদে মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস (চাপাইনবাবগঞ্জ-২) উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় খেলার মান উন্নয়নের জন্য উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। স্টেডিয়াম নির্মিত হলে ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড়রা অংশ নিতে পারবেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন ক্রীড়া ফেডারেশন এবং জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন প্রতিযোগিতা ও প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। সেই ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করে থাকে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ২০১১-১২ থেকে ২০১৩-১৪ অর্থবছরের তিন বছর মেয়াদী প্রথম পর্বের তৃণমূল পর্যায়ের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে গ্রামীণ খেলাধুলা কর্মসূচি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ প্রতিটি উপজেলাকে ক্রীড়ার মান উন্নয়নের জন্য ৩০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করে থাকে বলেও জানান তিনি।
ড. শ্রী বীরেন শিকদার বলেন, ইউনিয়ন পর্যায়ের খেলাধুলার মান উন্নয়নের জন্য বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রসার ঘটানোর জন্য ৩১টি ইভেন্টে বাছাইকৃত খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। উক্ত প্রশিক্ষণে ইউনিয়ন পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে।