ঢাকাFriday , 24 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে খেলছেন না ডি মারিয়া!

Link Copied!

d-mariaস্পোর্টস ডেস্ক : ফাইনাল ম্যাচে আরেকবার ডি মারিয়াকে হারাচ্ছে আর্জেন্টিনা। ইনজুরিতে থাকার কারণে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি। এবার চোটের কারণে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আগামী সোমবার ফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি উইঙ্গার মারিয়া।
গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচের দিন চোট পান ডি মারিয়া। এরপর টানা তিন ম্যাচ খেলতে পারেননি তিনি। বলিভিয়া, ভেনেজুয়েলার পর সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও মাঠে নামতে পারেননি তিনি।
প্যারিস সেন্ট জার্মেইর এই তারকা বৃহস্পিতবার অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু সেশন শেষ না করেই মাঠ থেকে উঠে যেতে হয়েছে তাকে।
ফাইনাল ম্যাচের আগে চোট নিয়ে মহা সমস্যায় আছে আর্জেন্টিনা। বাঁ হাতের কনুইতে চিড় ধরা পড়ায় দল থেখে ছিটকে গেছেন লাভেজ্জি। নিকোলাস গাইতান, ডিফেন্ডার মার্কোস রোজো পুরো ফিট না।