স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক উইকেটরক্ষক কোর্টনি ব্রাউন। ক্লাইভ লয়েডের জায়গায় তাকে দায়িত্ব দেয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছে। তবে লয়েড পদত্যাগ করেছেন নাকি তাকে বরখাস্ত করা হয়েছে তা জানানো হয়নি। ২০১৪ সালের আগস্ট থেকে লয়েড এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
২০টি টেস্ট ও ৪৬টি ওয়ানডে ম্যাচ খেলা ব্রাউন দীর্ঘ ছয় বছর ধরে নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করছেন। এখন তাকে দুই বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ক্যারিবীয় বোর্ড লয়েডকে নতুন দায়িত্ব দিয়েছে। জানানো হয়েছে যে, আগামী ১ অক্টোবর থেকে তিনি ‘বিশেষ দূত’ হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশেষ ইভেন্টে তিনি বোর্ডের মুখপাত্র হিসেবে কাজ করবেন।

