ঢাকাThursday , 23 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাটে রকিবুল, বলে চাতুরাঙ্গা সেরা

Link Copied!

sportsস্পোর্টস ডেস্ক : অনেক বিতর্কের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবারের আসরে শিরোপা জিতে নিয়েছে আবাহনী লিমিটেড। একই সঙ্গে ব্যাটে-বলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দেশি ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে। শেষ পর্যন্ত তামিম ইকবালকে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন দোলেশ্বরের রকিবুল হাসান। ব্যাটসম্যানদের তালিকায় দেশি ক্রিকেটাররা দাপট দেখালেও বল হাতে সর্বোচ্চ উইকেট তুলে নেন শ্রীলঙ্কান চাতুরাঙ্গা ডি সিলভা।
ঢাকা লিগের প্রথম পর্বের শেষে প্রাইম দোলেশ্বরের ওপেনার ইমতিয়াজ হোসেন ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। পরে ভিক্টোরিয়ার আব্দুল মজিদ উঠে আসেন প্রথম স্থানে। তবে সুপার লিগে এসে আব্দুল মজিদকে ছাড়িয়ে যান তামিম ইকবাল। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের সেঞ্চুরি করে দুপুরের আগে তামিম শীর্ষে উঠে আসেন।
তবে দুপুরের পর হাফ সেঞ্চুরি করে প্রাইম দোলেশ্বরের রকিবুল হাসান সেরা রান সংগ্রাহক হয়ে যান। ১৬ ম্যাচে ৭১৯ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন ৭১৪ রান করা তামিম। ৭০৬ রান করা আব্দুল মজিদ তৃতীয় স্থানে। ভিক্টোরিয়ার আল-আমিন ৬৭২ রান এবং ভিক্টোরিয়ার আরেক ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ ৬৭১ রান নিয়ে আছেন যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা আগে স্পিন সহায়ক উইকেটে হতো। তবে এবার উইকেট তেমন ছিল না। স্পোর্টিং উইকেটেই বেশি খেলা হয়েছে। যেখানে ব্যাটসম্যানদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছেন পেস বোলাররা। যদিও উইকেটে সুবিধা ছিল সবার জন্যই। ব্যাটসম্যানদের মত বোলিংয়েও এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দাপট দেখিয়েছেন পুরনো তারকারাই।
বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল নজরকাড়া। অতীতের স্পিন উইকেট ছেড়ে স্পোর্টিং উইকেটে খেলা হওয়ায় দাপট দেখিয়েছেন পেসাররা। সেরা তালিকায় অন্যান্য বারের মত তাই স্পিনারদের তেমন একটা আধিক্য নেই বললে চলে। তবুও শীর্ষ উইকেট শিকারী হয়েছেন ভিক্টোরিয়ার হয়ে খেলা শ্রীলঙ্কান স্পিনার চাতুরাঙ্গা ডি সিলভা। শীর্ষ ৫ বোলারের মধ্যে তিনজন পেসার আর দুজন স্পিনার রয়েছেন ।
তবে এবারের লিগে শ্রীলঙ্কান ক্রিকেটার চাতুরাঙ্গা ডি সিলভা এক মাত্র বিদেশী যিনি বোলিং সেরা তালিকায় রয়েছেন। ১৪ ম্যাচে এ স্পিনারের সংগ্রহ ৩০ উইকেট। আবাহনীর বিপক্ষে ৩৫ রানে ৬টি উইকেট নিয়েছিলেন এ লঙ্কান। এরপরই রয়েছেন একই দলের ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি। ১৬ ম্যাচে রাব্বির সংগ্রহ ২৭ উইকেট।
যদিও প্রিমিয়ার লিগে শুরুতে সেভাবে আলোচনায় ছিলেন না আবাহনীর বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব। বুধবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেই সেরা পাঁচে চলে আসেন তিনি। ১৬ ম্যাচে তার সংগ্রহ ২৬ উইকেট। তবে সাকলাইনের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান সংখ্যক ২৬টি উইকেট নিয়ে একই দলের তাসকিন আহমেদ রয়েছেন এর পরেই। গড়ে সামান্য পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে আছেন তাসকিন।
ঢাকা প্রিমিয়ার লিগের শুরু থেকেই দুর্দান্ত বোলিং করা প্রাইম দোলেশ্বরের ডানহাতি পেসার আল-আমিন হোসেন রয়েছেন পাঁচ নাম্বারে। ১৬ ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন তিনি। তবে এবারের লিগে সুপার লিগে উঠলে হয়তো শীর্ষে থাকতেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশেষ করে প্রথম পর্বের ১১ ম্যাচ থেকে ২২ উইকেট দিয়েই ছয় নম্বর অবস্থানে আছেন নড়াইল এক্সপ্রেস।