ঢাকাThursday , 23 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

Link Copied!

trofiস্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে আবার শঙ্কা তৈরি হয়েছে। ২০১৯ সাল থেকে ওয়ানডে লিগ শুরু হলে বিশ্বকাপের পর মর্যাদাবান এই প্রতিযোগিতা বাতিল হয়ে যেতে পারে। ধারণা করা হচ্ছে, ২০২১ সালে ভারতের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসর। এমনকি ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসরের পরও এই টুর্নামেন্ট বাতিল করা হতে পারে।
২০১৩ সালে ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতা বাতিল করে দেয়ার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডে মাটিতে সে বার ব্যাপক ব্যবসা সফল হওয়ায় ২০১৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিল করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এবার আন্তর্জাতিক ক্রিকেটে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। বর্তমান প্রস্তাবনুযায়ী, ২০১৯ সাল থেকে ১৩টি দল নিয়ে ওয়ানডে ক্রিকেটের লিগ আয়োজন করা হবে। তিন বছর ধরে এই লিগ চলবে। ফলে ২০২২ সালে এটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ওয়ানডে বিশ্বকাপ ও ওয়ানডে লিগের পর তৃতীয় টুর্নামেন্ট হিসেবে ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফি দর্শকদের আকর্ষণ হারাবে। কারণ ২৪ মাসের মধ্যে তারা তিনটি ওয়ানডে ফরম্যাট প্রতিযোগিতার ফাইনাল দেখবে।