ঢাকাThursday , 23 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ বছর আগেই বিয়ে করেন ক্রিকেটার আল-আমিন!

Link Copied!

al-amin-hossainস্পোর্টস ডেস্ক : বিয়ে করেছেন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। তাও আবার তিন বছর আগে। কিন্তু বিয়ের বিষয়টি এতোদিন গোপন রেখেছিলেন এ ডানহাতি বোলার।
২০১৫ সালের বিশ্বকাপের পর তিনি বিষয়টি সবাইকে জানাতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বিশ্বকাপ শুরুর আগেই দেশে ফেরত পাঠানো হয়। পরে তা আর সবাইকে জানাতে পারেননি। অবশ্য জাতীয় দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় তার বিয়ের বিষয়টি জানেন বলে জানা গেছে।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন আল-আমিন হোসেন।
তিনি জানান, জাতীয় দলে প্রবেশের আগে প্রেম করে বিয়ে করেন। পরিবারের লোকজনও বিষয়টি জানেন।
২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল আল-আমিনের।
তিনি বলেন, বিয়ের বিষয়টি স্বীকার না করা ঠিক হবে না। আমার দুই ধরনের ভক্ত আছে। ভক্তরা যেন আমাকে নিয়ে অন্য কিছু না ভাবে সেই জন্য বিয়ের বিষয়টি সবাইকে জানানো দরকার।