ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

Link Copied!

England v Australia - 2015 ICC Cricket World Cupস্পোর্টস ডেস্ক : সহজ সমীকরণ নিয়েই মঙ্গলবার রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। জিতলেই সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চলে যাবে তারা। ম্যাচ শেষে ফল তেমন-ই হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে স্বাগতিকদের ৬ উইকেটে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালের খেলা নিশ্চিত করেছে অসিরা।
৬ ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫ পয়েন্ট। তিনটিতে জয় পেয়েছে, আর হেরেছে দুটিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা। সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান সবার শেষে।
বারবাডোজের ব্রিজটাউনে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৮ বল হাতে রেখেই মাত্র ৪ উইকেট খুইয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেছে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না অসিদের। দলীয় ৩৫ রানের মাথায় দুই ওপেনার হারিয়ে ফেলে তারা। উসমান খাজাকে (১৭) সাজঘরের পথ দেখান গ্যাব্রেইল। আর অ্যারন ফিঞ্চকে (১৬) স্যামুয়েলসের তালুবন্দী করান কার্লোস ব্রাফেট। এরপর দলের হাল ধরেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি।
ব্যক্তিগত ৩৪ রানের মাথায় সুলেমান বেনের শিকার হয়ে ক্রিজ ছাড়েন বেইলি। আর দলকে জয়ের খুব কাছাকাছি রেখে সাজঘরে ফেরেন স্মিথ। রানআউটে কাটা পড়ার আগে ১০৫ বলে পাঁচটি চারে ৭৮ রান করেন অসি দলনেতা। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিচেল মার্শ (৭৯) ও গ্লেন ম্যাক্সওয়েল (৪৬)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সমান একটি করে উইকেট পকেটে পুরেছেন কার্লোস ব্রাফেট, গ্যাব্রেইল ও সুলেমান বেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের পক্ষে সেঞ্চুরি করেন মারলন স্যামুয়েলস। জেমস ফকনারের বলে পরাস্ত হওয়ার আগে ১৩৪ বলে ১৪টি চার ও দুটি ছক্কায় ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ৯১ রান করেছেন ক্যারিবীয় উইকেটরক্ষক দিনেশ রামদিন। কাইরন পোলার্ডের ব্যাট থেকে এসেছে ২০ রান।
১০ ওভারে ৫১ রান খরচায় ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মিচেল স্টার্ক। দুটি করে উইকেট নিয়েছেন জেমস ফকনার ও স্কট বোল্যান্ড। আর জস হ্যাজেলউড দখলে নিয়েছেন একটি উইকেট। দল হারলেও ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস।