ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেঞ্চুরি করেই সবার ওপরে তামিম

Link Copied!

tamimস্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম পর্বে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। তারপর সুপার লিগের ম্যাচগুলোয় ব্যাটে সেভাবে রান পাচ্ছিলেন না এই বাঁহাতি ওপেনার। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে পেলেন দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা। এই সেঞ্চুরিতে ভর করে এবারের লিগের সেরা রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে উঠে এলেন বাঁহাতি মারকুটে ওপেনার।
১১৪ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পা রাখেন তামিম। সেঞ্চুরি করতে ৯টি বাউন্ডারি হাঁকান তিনি। তামিমের সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেট ৩১৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আবাহনী। শেষ পর্যন্ত তামিম ইকবাল ১৩২ বল মোকাবেলা করে ১৪২ রানের দায়িত্বশীল ইনিংস এক খেলেন।
বুধবারের সেঞ্চুরিতে প্রিমিয়ার লিগে এখন সর্বোচ্চ সংগ্রাহক তামিম। ১৬ ম্যাচ শেষে তার সংগ্রহ ৭১৪ রান। ৭০৬ রান করা আব্দুল মজিদকে ছাড়িয়ে এ মাইলফলকে পৌঁছান তিনি। তবে নিজেকে ছাড়িয়ে যেতে আরও একটি সুযোগ পেলেও পেতে পারেন তামিম। গুঞ্জন শোনা যাচ্ছে আবাহনী-দোলেশ্বরের ম্যাচ নতুন করে আবার হলেও হতে পারে। সেক্ষেত্রে নিজেকে ছাড়িয়ে যেতে পারবেন তামিম ইকবাল!