ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় জার্মানি

Link Copied!

garmaniস্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রাতে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ইউরোর শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছে জার্মানি। অপর ম্যাচে ইয়াকুবের একমাত্র গোলে ইউক্রেনকে একই ব্যবধানে (১-০) হারিয়ে টুর্নামেন্টের নক-আউট পর্বে উঠেছে পোল্যান্ড।
৩ ম্যাচ শেষে পোল্যান্ড ও জার্মানির পয়েন্ট সংখ্যা সমান, ৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে জার্মানরা। আর গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে পরবর্তী রাউন্ডে খেলবে পোল্যান্ড।
এদিকে, উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের দশ মিনিটেই লিড পেতে পারত জার্মানি। কিন্তু আয়ারল্যান্ডের গোলরক্ষক মাইকেল ম্যাকগভার্নকে একা পেয়েও গোল আদায় করে নিতে ব্যর্থ হয়েছেন টমাস মুলার। মিনিট চারেক ব্যবধানে মেসুত ওজিলের দুর্দান্ত এক শট রুখে দেন আইরিশ গোলবারের অতেন্দ্র প্রহরী।
২৮ মিনিটে ফের জার্মানদের হতাশায় ডুবান টমাস মুলার। তবে পরের মিনিটেই বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গোলমুখ উন্মোচন করেন মারিও গোমেজ। তার এই গোলটির উৎসমুখে ছিলেন মুলারই। আর তাতে জার্মানরা এগিয়ে যায় ১-০ গোলে।
এরপর নতুন করে কোনো গোল হয়নি। তাই গোমেজের এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটপর্বের খেলা নিশ্চিত করেছে জার্মানি।