ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিই এখন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, কোপা আমেরিকাতেই গ্যাব্রেইল বাতিস্তুতার রেকর্ডটা ভেঙে ফেলবেন লিওনেল মেসি। হলো ঠিক তা-ই। বুধবার স্বাগতিক কোপার সেমিফাইনালের খেলায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটে দুর্দান্ত এক গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। বনে গেলেন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
আর্জেন্টিনার হয়ে ৫৪ গোল বাতিস্তুতাকে পেছনে ফেললেন বার্সেলোনা সুপারস্টার। জাতীয় দলের হয়ে ৫৫টি গোল যোগ হয়েছে মেসির নামের পাশে। যদিও উইকেপিডিয়ায় বাতিস্তুতার গোলসংখ্যা দেখানো হয়েছে ৫৬টা। তবে ১৯৯৫ সালে স্লোভাকিয়ার যুব দলের বিপক্ষে করা দুটি গোল গণ্য করেনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
৫৫তম গোল করতে মেসির লেগেছে ১১২ ম্যাচ। অপরদিকে বাতিস্তুতা ৫৫ গোল করতে খেলেছেন মাত্র ৭৮ ম্যাচ। ৬৪ ম্যাচে ৩৫ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হারনান ক্রেসপো।

আর্জেন্টিনার শীর্ষ পাঁচ গোলদাতা
নাম                               ম্যাচ                গোল
লিওনেল মেসি……………১১২……………..৫৫
গ্যাব্রেইল বাতিস্তুতা ………৭৮ ……………..৫৪
হারনান ক্রেসপো………….৬৪………………৩৫
দিয়েগো ম্যারাডোনা——-৯১……………….৩৪
সার্জিও আগুয়েরো………..৭৬……………….৩৩