ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শচীন-সৌরভদের পরীক্ষায় শাস্ত্রী-কুম্বলেরা

Link Copied!

robi-sasriস্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২১ জুন) ভারতীয় দলের কোচের পদের জন্য ইন্টারভিউ দেবেন রবি শাস্ত্রী, অনিল কুম্বলে ও সন্দীপ পাটিলরা। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ও ভিভিএস লক্ষনের টেকনিক্যাল উপদেষ্টা কমিটির সামনে পরীক্ষা দিতে হবে সাবেক এই ক্রিকেটারদের।
ভারতের এই তিনজনকে ছাড়াও যারা আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যেও অনেকেরই এদিন পরীক্ষার সম্মুখিন হতে পারেন। বিসিসিআই এর পক্ষ থেকে ৫৭ জনের থেকে ২১ জনের তালিকা বানিয়ে কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। তবে শচীন লন্ডন থেকে টেলি কনফারেন্সে অংশগ্রহন করবেন।
বিসিআই কর্মকর্তা সঞ্জয় জাগদালে এ ব্যাপারে জানিয়েছেন, দু’তিন জন এগিয়ে রয়েছেন এই তালিকায়। তবে সেই তালিকায় কারা রয়েছেন সেটা জানা যায়নি। কিন্তু বিভিন্ন মাধ্যমের খবর অনুযায়ী কোচের পদে দেখা যেতে পারে সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে।