ঢাকাTuesday , 21 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোস্তাফিজকে না পাওয়ায় হতাশ সাসেক্স

Link Copied!

mustafizস্পোর্টস ডেস্ক : আইপিএল শেষ করেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল সাসেক্সে যোগ দেয়ার কথা ছিল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে তার এখন পর্যন্ত ইংল্যান্ডে যাওয়া হলো না। কবে যাওয়া হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাকে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন সাসেক্সের প্রধান কোচ মার্ক ডেভিস।
মোস্তাফিজের বিকল্প পাওয়া নিয়ে মহাবিপদে আছে সাসেক্স। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড উইজকে নিয়েছিল। এই ক্রিকেটারের সঙ্গে মাত্র দুই ম্যাচের জন্য চুক্তি করা হয়েছিল। কিন্তু মোস্তাফিজকে না পাওয়া তিনি চার ম্যাচ খেলেছিলেন। এখন সিপিএল-এ খেলার জন্য সাসেক্স ছেড়ে চলে গেছেন। অন্য দিকে জাতীয় দলে খেলার জন্য ক্রিস জর্ডান চলে গেছেন। ফলে মহাবিপদে পড়েছে ক্লাবটি।
‘আর্গস’কে ডেভিস বলেন, ‘আমাদের হাতে বেশ কয়েক জন ক্রিকেটার ছিল। কিন্তু অনেক সময় হয়ে যাওয়ায় তাদেরকে পাওয়া এখন দুষ্কর।’
সাক্সেক কোচ বলেন, ‘সেরা খেলোয়াড়রা ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বা সিপিএলে খেলছেন অথবা তাদের দেশ বাইরে খেলার অনুমতি দিচ্ছে না। এ কারণেই আমরা হতাশ। আমরা মোস্তাফিজকে নিয়েছিলাম কারণ এই ফরম্যাটে এখন তিনি সম্ভবত বিশ্বের এক নম্বর বোলার।’
গত ৯ জুন বাংলাদেশের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান যে মোস্তাফিজের পুরোপুরি ফিট হতে ন্যূনতম দুই সপ্তাহ সময় লাগবে। কিন্তু গত সপ্তাহে ট্রেইনার মারিও ভিল্লাভারায়েন জানিয়েছেন যে তার আরো এক মাস সময় লাগবে।
সাসেক্স প্রথমে জানিয়েছিল যে কমপক্ষে ১০ জুন পর্যন্ত মোস্তাফিজের জন্য তারা অপেক্ষা করতে প্রস্তুত। কিন্তু সেই সময় অতিবাহিত হয়ে গেছে।
ক্লাবটির কোচ ডেভিস বলেন, ‘আমি বাংলাদেশ দলের প্রধান কোচের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন দুই সপ্তাহ পর যাচাই করে দেখবেন। কিন্তু সেটা এখন হয়ে গেছে। বাংলাদেশের আসল অভিপ্রায় প্রকাশ করানো সহজ নয়। তাদের কোচের কাছ থেকে আমি অনেক নির্দেশনা পেয়েছি। আমরা ফিজিও এবং ট্রেইনারের সঙ্গে কথা বলছি। আশা করছি, তাদের মতলব বের করতে পারব।’