ঢাকাSunday , 19 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর ইতিহাস গড়ার রাতে হোঁচট পর্তুগালের

Link Copied!

Ronaldoস্পোর্টস ডেস্ক : শনিবার রাতটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। পর্তুগালের জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ইতিহাস গড়েছেন তিনি। ইউরো চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নেমে লুইস ফিগোকে (১২৭) ছাড়িয়ে জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন তিনি (১২৮)।
তবে ইতিহাস গড়ার রাতেও দেশের জার্সি ফের ব্যর্থতার পরিচয় দিলেন রোনালদো। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পেনাল্টি মিস করেছেন তিনি। আর তাতে ম্যাচটিও মিস করেছে পর্তুগাল। তুলনামূলক দুর্বল দল অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র (০-০) করেছে তারা। টানা দুই ম্যাচে পয়েন্ট খুইয়ে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার পথটা কঠিন করে ফেলেছে ২০০৪ সালে ইউরোর রানার্স-আপ দলটি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ম্যাচের শুরু থেকেই হতাশা জেকে ধরে পর্তুগালকে! গোল হজম করতে বসেছিল খেলা মাঠে গড়ানোর পরপরই। ভাগ্যিস, অস্ট্রিয়ার ফরোয়ার্ড মার্টিন হার্নিকের ব্যর্থতায় সেটা আর হয়নি।
ম্যাচের ১৩তম মিনিটে পর্তুগালকে লিড এনে দিতে পারতেন নানি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকার শটটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেটাও তো হলো না। ২০তম মিনিটে নানির হেড পোস্টে লাগলে হতাশা আরো বেড়ে যায় পর্তুগিজদের।
পর্তুগালের প্রাণভোমরা রোনালদো এদিনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। শট মোটে লক্ষ্যে রাখতে পারছিলেন না। যার মাসুল দিতে হয়েছে পেনাল্টি মিস করে। ম্যাচের ৭৫ মিনিটে অস্ট্রিয়ার ডিফেন্ডার মার্টিন হিন্টারেগার ডি-বক্সের মধ্যে রোনালদোকে ফেলে দিলে পেনাল্টি পায় পর্তুগাল। তবে এ যাত্রায় বল পোস্টে লেগে ফিরে আসে। এরপর কোনো দলই গোলের দেখা পায়নি। তাই ম্যাচটি শেষ হয়েছে নিষ্প্রাণ ড্রয়ে
অপর ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ম্যাচটিতে জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু। অপর গোলটি এসেছে আক্সল ভিটসেলের নৈপুণ্যে।