ঢাকাSunday , 19 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৩৬ রানের বড় জয় শ্রীলংকার

Link Copied!

srilankaস্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডকে উড়িয়ে ১৩৬ রানের বড় জয় পেয়েছে শ্রীলংকা। এই জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করলো অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল। এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস লংকানরা ইংল্যান্ডের বিরুদ্ধে কতটুকু কাজে লাগাতে পারেন এখন সেটাই দেখার। ইংলিশদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ জুন থেকে।
ডাবলিনে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে কুশল পেরেরার ক্যারিয়ার সেরা ১৩৫ রানের সৌজন্যে স্কোরবোর্ডে তোলে ৩৭৭ রান। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশদের থেমে থেমে উইকেট হারাতে হয়েছে। শেষ পর্যন্ত ৪৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে আয়ারল্যান্ড স্কোরবোর্ডে ২৪১ রান তুলতে সক্ষম হয়।
এটাও সম্ভব হতো না যদি ম্যাকব্রিন লোয়ার অর্ডারে ৬৪ বলে ৭৯ রানের ইনিংস না খেলতেন। তার এই ইনিংসে সাতটি চারের সঙ্গে ছিল দুটি ছক্কা। এছাড়া পয়েন্টার ৩৬, অ্যান্ডারসন ৩৪, পল স্টিয়ারলিং ২২ রান করেন। সুরঙ্গা লাকমল ৩৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। ৩২ রানে ২ উইকেট পেয়েছেন সেকুগে প্রসন্ন।
এরআগে শ্রীলংকার ৩৭৭ রানের বিশাল সংগ্রহে বড় অবদান রাখেন কুশল পেরেরা। তিনি ১২৮ বলে ১৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। এই ইনিংস খেলার পথে কুশল ১৬টি চার ও দুটি ছয় মেরেছেন। এটি তার ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি। পাঁচ রানের জন্য তিন অংকের ঘরে পৌঁছতে পারেননি সেকুগে প্রসন্ন। তিনি ৪৬ বলে পাঁচ চার আর নয় ছক্কায় ৯৫ রানের ইনিংস খেলেন।
ফিফটি পেয়েছেন দানুশকা গুনাথিলাকা। তিনি ৬৩ রান করেছেন ৭৮ বলে, ছয় চার ও এক ছক্কায়। এছাড়া দীর্ঘদিন পর দলে ফেরা অলরাউন্ডার পারভেজ মাহরুফ ১৬ বলে ২৯, ম্যাথিউজ ১৮ বলে করেছেন ২৪। মুরতাহ ৬৬ রানে ৩টি এবং ম্যাককার্থি ৫২ রানে পেয়েছেন ২টি করে উইকেট। ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জিতেছেন দানুশকা শানাকা।