ঢাকাSaturday , 18 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউরোর শেষ ষোলোয় স্পেন, ড্র ক্রোয়েশিয়ার

Link Copied!

spenস্পোর্টস ডেস্ক : শক্তির বিচারে তুরস্কের চেয়ে স্পেন অনেকটাই এগিয়ে, এটা বলা বাহুল্য। তা ছাড়া ইউরো চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল তো স্প্যানিশরাই। বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমে মাঠেও তার প্রমাণ রেখেছেন দেল বক্সের শিষ্যরা। শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এক ম্যাচে তুরস্ককে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ইউরোর শেষ ষোলোর খেলা নিশ্চিত করেছে স্পেন।
অপর ম্যাচে চেক রিপাবলিকের সঙ্গে ২-২ গোলে নাটকীয় ড্র করেছে ক্রোয়েশিয়া। চেকের হয়ে গোল দুটি করেছেন মিলান স্কোডা ও থমাস নেসিদ, যথাক্রমে ৭৬ ও ৮৯ মিনিটে। এর আগে খেলার ৩৭ ও ৬৯ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে লক্ষ্যভেদ করেন ইভার পেরিসিক ও ইভার রাকিটিস।
এদিকে ফ্রান্সের নিসে স্পেন খেলেছে চ্যাম্পিয়নের মতোই। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে থাকে তারা। ম্যাচের ৩৪ মিনিটে স্পেনকে লিড এনে দেন আলবার্তো মোরাতা। সতীর্থ নালিতোর উড়িয়ে দেয়া বলটি দুর্দান্ত এক হেডে তুরক্সের জালে জড়ান রিয়াল মাদ্রিদে সাবেক এই ফরোয়ার্ড (১-০)।
তিন মিনিটের ব্যবধানে চ্যাম্পিয়নদের গোল ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলের জোগানদাতা নালিতো। সেস ফাব্রেগাসের উঁচু করে বাড়ানো বলটি খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে তুরক্সের জালে প্রবেশ করান তিনি (২-০)। আর ৪৮তম মিনিটে তুর্কিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোরাতা (৩-০)। ম্যাচটিতে এটি তার ব্যক্তিগত দ্বিতীয় গোল।