ঢাকাFriday , 17 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলের নতুন কোচকে নিয়ে পেলে

Link Copied!

Coachস্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকার গ্রুপপর্ব থেকেই ছিটকে যায় ব্রাজিল। ২৯ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা। কোপায় সেলেকাওদের ভরাডুবিতে টনক নড়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের। কোচ স্টাফকে পরিবর্তন করেছে তারা। বলার অপেক্ষা রাখে না যে, প্রধান কোচ কার্লোস দুঙ্গাকে ছেঁটে ফেলেছে ব্রাজিল!
বৃহস্পতিবার ব্রাজিলের কোচ হিসেবে দুঙ্গার স্থলাভিষিক্ত হন তিতে। সেলেকাওদের নতুন এই কোচকে নিয়ে রোমাঞ্চিত পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি জানালেন, এই মুহূর্তে ব্রাজিলের কোচ হিসেবে তিতেই যোগ্য ব্যক্তি।
বৃহস্পতিবার সান্তোসে নিজের নামে জাদুঘর দেখতে যান পেলে। সেখানে ব্রাজিলের নতুন কোচ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘সে (তিতে) নির্ভরযোগ্য……। এই মুহূর্তে জাতীয় দলের জন্য সেই যোগ্য কোচ।’
তবে কোপা আমেরিকায় ব্যর্থতার জন্য এককভাবে দুঙ্গার সমালোচনায় বিরক্ত পেলে। বলেন, ‘আমি মনে করি, দুঙ্গার সমালোচনা করা ঠিক নয়। তাকে দোষারোপ করা হচ্ছে। জাতীয় দল এখন বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত নয়! প্রতিযোগিতায় ভালো করতে হলে দলে আরো পরিবর্তন আনতে হবে।’