ঢাকাFriday , 17 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাস্তি হতে পারে জাদেজার

Link Copied!

jadejaস্পোর্টস ডেস্ক : নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে। এর জন্য শুরু হয়েছে তদন্তও। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে জাদেজার। কী সেই অভিযোগ?
গিরে সিংহদের সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়িয়েছেন জাদেজা। যা সেখানকার সংরক্ষিত অরণ্যাঞ্চলের নিয়ম বহির্ভূত। তাই জাদেজার বিরুদ্ধে তদন্ত করার কথা জানিয়েছেন বনবিভাগের কর্তারা। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তির সম্মুখীন হবেন তিনি।
গির একটি সংরক্ষিত অরণ্যাঞ্চল। এখানে সিংহদের অবাধ বিচরণ। বহু পর্যটক গিরে যান সিংহ দেখতে। তবে নিয়ম-কানুন মেনেই দর্শনার্থীরা চলেন সেখানে। জাদেজা সেটা করেননি!
নিয়মের মধ্যে রয়েছে, গিরের সংরক্ষিত এলাকায় সিংহদের সঙ্গে ছবি তোলা যাবে না। সেই আইন ভেঙে সিংহকে পেছনে ফেলে হাঁটু গেঁড়ে সেলফি তুলেছেন জাদেজা। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। পরে ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন ভারতীয় এই ক্রিকেটার।