ঢাকাThursday , 16 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবার আগে শেষ ষোলোয় ফ্রান্স, ড্র সুইজারল্যান্ডের

Link Copied!

FRANCEস্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ। বাড়তি সুবিধা তো থাকছেই ফ্রান্সের। গ্যালারির অধিকাংশ জায়গাজুড়ে নিজেদের দর্শক। তাদের সমর্থন পেয়ে রীতিমতো উড়ছে ফরাসিরা! বুধবার আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। তাই টানা দুই জয়ে সবার আগে ইউরোর শেষ ষোলোর টিকিট পকেটে পুরেছে দিদিয়ের দেশমের দল।
তবে মার্শেইয়ে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধে নিজেদের চেনারূপে দেখা যায়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। এ সময়ে আলবেনিয়ার রক্ষণদুর্গ ভাঙতে ব্যর্থ হয়েছেন পগবা-পায়েত-জিরু-গ্রিজম্যানরা। তাই গোলশুন্য ড্র নিয়েই বিরতিতে যান তারা।
দ্বিতীয়ার্ধে এসেই সেই ছন্দহারা ফ্রান্সকেই দেখছিল সবাই! ম্যাচের আয়ু প্রায় শেষের পথে, অর্থাৎ ৯০ মিনিটের মাথায় জ্বলে ওঠলেন অ্যান্টোনিও গ্রিজম্যান। এ সময়ে আদিল রেমির উড়িয়ে দেয়া বল দুর্দান্ত এক হেডে আলবেনিয়ার জালে জড়ালেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে স্বপ্নের মৌসুম কাটানো এই ফুটবলার (১-০)।
অতিরিক্ত সময়ে (৯০+৬ মিনিট) সফরকারীদের দুর্গে হানা দিতে ছুটে আসেন আন্দ্রে পিয়েরে গিজন্যাক। নিজে ঝুঁকি নিলেন না, বল ঠেলে দিলেন দিমিত্রি পায়েতের দিকে। আলবেনিয়ার দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন ওয়েস্ট হাম ইউনাইটেডের এই মিডফিল্ডার (২-০)।
অপর ম্যাচে রোমানিয়ার সঙ্গে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছে সুইজারল্যান্ড।