স্পোর্টস ডেস্ক : ভারতের প্রধান কোচের পদের জন্য ৫৭ জন আবেদন করেছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ২১ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে। বুধবার বোর্ডে এ তথ্য জানিয়েছে।
২১ জনের এই তালিকা থেকে পর্যালোচনা করে কোচ বাছাই করবে বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি। সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও লক্ষণকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি সঞ্জয় জাগডালে প্রধান-সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
বিসিসিআইয়ের বর্তমান সেক্রেটারি অজয় শার্কের অফিস ৫৭ জন আবেদনকারী থেকে ২১ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। তবে যদি উপদেষ্টা কমিটি চায়, তাহলে তারা ৫৭ জনের পুরো তালিকা পর্যালোচনা করতে পারবেন। আগামী ২২ জুন কমিটি তাদের পছন্দের প্রার্থীর নাম সেক্রেটারিকে জানাবে।

