ঢাকাWednesday , 15 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহামেডানের অধিনায়কত্ব ছাড়লেন মুশফিক

Link Copied!

Musfiqস্পোর্টস ডেস্ক : মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের ১১টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এমনকি রূপগঞ্জের বিপক্ষে সুপার লিগের প্রথম ম্যাচেও মোহামেডানের অধিনায়ক ছিলেন মুশফিক। তবে ব্যাটিংয়ে মনোযোগী হতে মোহামেডানের অধিনায়কত্বের গুরু দায়িত্ব ছেড়ে দিলেন তিনি।
বুধবার সাভারের বিকেএপিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মুশফিকের পরিবর্তে অধিনায়কত্ব করেন নাঈম ইসলাম। মুশফিকের অধিনায়কত্ব ছেড়ে দেয়া প্রসঙ্গে মোহামেডানের কর্মকর্তারা জানান, ব্যাটিংয়ে মনোযোগ দেয়ার জন্যই নিজে থেকে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছেন মুশফিক।
যদিও এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। এখন পর্যন্ত ১১ ইনিংস ব্যাট করে ৪টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিসহ ৪৫৪ রান সংগ্রহ করেছেন মুশফিকুর রহিম।