নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
পবিত্র মাহে রমজানের নবম দিন বুধবার (১৫ জুন) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য দিয়েছেন।
এছাড়া ১৬ জুন একইস্থানে ২০ দলীয় জোটের আরেক শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

