ঢাকাWednesday , 15 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কলেজছাত্র হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড

Link Copied!

Fasiগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কলেজছাত্র মাসুদ রানা হত্যা মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মো. রিয়াজ উদ্দিন ওরফে ময়নালের ছেলে মো. পারভেজ ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. অমিত হাসান।
গাজীপুর আদালতের রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভেকেট হারিছ উদ্দিন আহমেদ জানান, গত বছরের ২৬ সেপ্টেম্বর রাতে তাস খেলাকে কেন্দ্র করে কালিয়াকৈর ডিগ্রি কলেজের এইচএসসি পড়ুয়া মাসুদ রানাকে তার দুই বন্ধু মো. পারভেজ ও অমিত হাসান কাঁচি দিয়ে উপর্যুপুরি আঘাত করে গুরুতর জখম করে। এ সময় বাড়ির আশপাশের লোকজন মাসুদের চিৎকারে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ মো. পারভেজ ও অমিত হাসানকে আটক করে। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা মো. নুরুল ইসলাম নবী বাদী হয়ে মো. পারভেজ ও অমিত হাসানকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শহীদুল ইসলাম তদন্ত শেষে গেল বছরের ৩০ নভেম্বর অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গত ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ হত্যা মামলায় আসামি মো. পারভেজ ও অমিত হাসান দোষী প্রমাণিত হওয়ায় বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিদের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিছ উদ্দিন। আসামি পক্ষে ছিলেন মো. মজিবুর রহমান।