ঢাকাWednesday , 15 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমলা সুন্দরী স্বাগতা

Link Copied!

sagotaবিনোদন ডেস্ক : বিয়ের পর নাটক কমিয়ে দিয়েছেন স্বাগতা। আগের মতো অতোটা ব্যস্ততা নেই তার। আসছে ঈদের ছোটপর্দায় আবারও নিয়মিত হচ্ছেন তিনি। অভিনয় করছেন নতুন আরেকটি নাটকে। নির্মাতা সুমন আনোয়ারের ‘কমলা সুন্দরী’ নামে নাটকে শুটিং করছেন তিনি।
জানালেন, ‘লোক গানের শিল্পী কমলা সুন্দরীর চরিত্রে দেখা যাবে আমাকে। প্রচলিত চরিত্রের বাইরে এই চরিত্রটি আমার কাছে একটু আলাদা লেগেছে। আর কাজ যেহেতু কম করছি সেকারণেই বেছে বেছে কাজ করছি।’ এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন নিশো ও ফজলুর রহমান বাবু।
নাটকের গল্পটি সঙ্গীতচর্চার বিরুদ্ধে একশ্রেণীর মানুষের ভ্রান্ত ধারণা নিয়ে। বিভিন্ন সময়ে মানুষের সেই ভ্রান্ত ধারণাগুলোই উঠে আসবে নাটকে।
আসছে ঈদে গাজী টিভিতে প্রচার হবে নাটকটি।