ঢাকাMonday , 13 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো ১২শ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি

Link Copied!

boatআন্তর্জাতিক ডেস্ক : ইতালির উপকূলীয় রক্ষীরা রোববার জানিয়েছে, তারা সাগর থেকে আরো ১২৩০ জন শরণার্থীকে উদ্ধার করেছে। সিসিলি ও উত্তর আফ্রিকার মধ্যবর্তী জলসীমায় নয়টি ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে তারা এসব বিপদাপন্ন লোকজনকে উদ্ধার করেছে। এছাড়া ওইসব অভিযানে একটি মৃতদেহও উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে গত চার দিনে তারা সাগর থেকে ৪ হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করেছে বলে রয়টার্স জানিয়েছে।
এর মাত্র একদিন আগে শনিবার উপকূলীয় রক্ষীরা সাগরে ১১টি অভিযানে ১৩২৮ জন শরণার্থীকে উদ্ধারের কথা জানিয়েছিল। গত বৃহস্পতিবারও ১৫টি নৌকা থেকে দু হাজারের মত লোকজনকে উদ্ধার করেছিল ইতালির উপকূলীয় রক্ষীরা।
গত তিন বছর ধরে ইউরোপ জুড়ে যে শরণার্থী সঙ্কট চলছে তার জের টানতে হচ্ছে ইতালিকেও। কেননা সিরিয়া ও উত্তর আফ্রিকা থেকে ইউরোপের প্রবেশপথ হচ্ছে এই দেশটি। চলতি বছর ইতিমধ্যে ৫০ হাজারের মত শরণার্থী ইতালির সাগরতীরে এসে পৌঁছেছে। শরণার্থীদের এ সংখ্যা গতবছরের তুলনায় প্রায় ১০ ভাগ বেশি।