ঢাকাMonday , 13 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অরল্যান্ডো হামলার দায় স্বীকার আইএসের

Link Copied!

nightআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে সমকামী নাইটক্লাব পালসে বন্দুক হামলার দায় স্বীকার করছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার মধ্যরাতের ওই হামলায় নিহত হয়েছে ৫০ জন। প্রেসিডেন্ট বারাক ওবামা একে সন্ত্রাস এবং বিদ্বেষের কাজ বলে আখ্যা দিয়েছেন। এদিকে, লস এঞ্জেলেসেও সমকামীদের সমাবেশে হামলার এক পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নাইটক্লাবে হামলার সময় হামলাকারী বন্দুকধারী পুলিশকে ফোন করে ইসলামিক স্টেট গোষ্ঠী বা আইএসের প্রতি নিজের আনুগত্যের কথা স্বীকার করেছিল বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই।
প্রেসিডেন্ট বারাক ওবামা একে সন্ত্রাস ও বিদ্বেষের কাজ বলে আখ্যা দিয়েছেন
স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নাইটক্লাবে ওই হামলা চালিয়েছে ২৯ বছরের যুবক ওমর মতিন। তার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা-মা আফগান। শনিবার মধ্যরাতে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের ‘পালস’ নামের নাইটক্লাবটিতে ঢুকে গুলি চালায় মতিন। তাতে ৫০ জন নিহত হয় সেখানে। আহত হয় আরো ৫৩ জন। প্রায় তিন ঘণ্টা পর সেখানে ঢুকে তাকে হত্যা করে পুলিশ।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একে সন্ত্রাস ও বিদ্বেষের কাজ বলে আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বন্দুকধারীর কাছে একটি হ্যান্ডগান এবং একটি অ্যাসল্ট রাইফেল ছিল। এতেই প্রমাণ হয় কত সহজেই বন্দুকের ব্যবহার করে এখানে স্কুল, আবাসিক এলাকা বা নাইটক্লাবে হামলা করা যায়।’
এই ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প। হামলার জন্য মুসলিম মৌলবাদীদের দায়ী না করায় প্রেসিডেন্ট ওবামার পদত্যাগও দাবি করেছেন ট্রাম্প।
এদিকে, গোয়েন্দা সংস্থা এফবিআই’র উচ্চপদস্থ কর্মকর্তা রন হপার জানিয়েছেন, এই হামলাকারী ওমর মতিন সম্পর্কে ২০১৩ এবং ১৪ সালেও তদন্ত করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বন্দুকধারীর হামলায় এত বেশি হতাহতের ঘটনা এর আগে ঘটেনি।