ঢাকাMonday , 13 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে রিহ্যাবের দাবির বাস্তবায়ন হয়নি

Link Copied!

REHABঅর্থনৈতিক প্রতিবেদক : আবাসনে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও সরকারের একটি বিশেষ সংস্থার (দুদক) কারণে তার সফলতা পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। একই সঙ্গে তিনি প্রস্তাবিত বাজেটে রিহ্যাবের দাবির প্রতিফলন হয়নি বলেও অভিযোগ করেন।
রোববার (১২ জুন) দুপুরে নগরীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘রিহ্যাবের মতামত : প্রস্তাবিত বাজেট ২০১৬-১৬’ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিহ্যাব সভাপতি বলেন, ‘সিঙ্গেল ডিজিটের সুদে হাউজিং লোনের জন্য যেকোনো পরিমাণের একটি তহবিল গঠন, রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস, আয়কর কমানোসহ বেশ কিছু দাবি উত্থাপন করেছিলাম। বাজেটের আগে অর্থমন্ত্রী আমাদের সাথে প্রাকবাজেট আলোচনা করেছেন। একাধিক বৈঠক হয়েছে। কিন্তু কোনো কিছুরই বাস্তবায়ন হয়নি। যদি ফল না পাওয়া যায় তাহলে বৈঠক কেন? আমরা আর তাদের সাথে বৈঠকে বসব না।’
শামসুল আলামিন বলেন, ‘প্রাক বাজেট প্রস্তাবনায় আমরা সরকারের পক্ষ থেকে একটি তহবিল গঠনের ওপর জোর দিয়েছিলাম। মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য আবাসন সমস্যা নিরসনে সিঙ্গেল ডিজিটের সুদে ঋণের ব্যবস্থা করতে বলেছিলাম। আবাসন খাতে গতিশীলতা ফিরিয়ে আনতে আমরা হাউজিং লোন নামে একটি রি-ফিন্যান্সিং তহবিল গঠনের দাবি জানিয়েছিলাম। কিন্তু আমাদের দাবি একটিও বাস্তবায়ন হয়নি।’
তিনি আরও বলেন, ‘ব্যাংকঋণের সুদ কমলেও তা যেকোনো সময় বাড়তে পারে বলে ক্রেতারা সে ঋণ তেমন নিচ্ছেন না। ব্যাংকগুলোও তা সহজে দিচ্ছে না। সরকারের বরাদ্দ করা আবাসন লোন হলে সেক্ষেত্রে সুদ স্থিতিশীল থাকে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় রাজস্ব আয়ের একটি গুরুত্বপূর্ণ খাত জমি রেজিস্ট্রেশন। তবে রেজিস্ট্রেশন খরচ ১৪ থেকে ১৬ শতাংশ হওয়ার কারণে সারা দেশে জমি বেচা-কেনা ৮০ শতাংশ কমেছে। এজন্য রেজিস্ট্রেশন খরচ ৭ শতাংশ করার প্রস্তাব করেছি। কিন্তু আমাদের দাবি বিবেচনা করা হয়নি।’
সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি বলেন, ‘আমরা পুকুর জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করি না। রাজউকের আইন মেনেই রিহ্যাব চলে। তবে এখনো অনেক আবাসন ব্যবসায়ী আছে যারা রিহ্যাবের সদস্য নয়। তাদের কারণে আবাসন খাতের বদনাম বাড়ছে। এ থেকে মুক্তি পেতে আমরা একটা আইন করে সবাইকে রিহ্যাবের আওতায় এনে দেয়ার আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র সহ সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন, সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, আহকাম উল্লাহ, প্রকৌশলী সরদার মোহাম্মদ আমিন, প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা প্রমুখ।