ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দিতে পারবেন মন্ত্রীরা

Link Copied!

Govt-Logoনিজস্ব প্রতিবেদক : কোনো ব্যক্তিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অনুদান দেওয়ার পরিমাণ দুই থেকে প্রায় ছয়গুণ পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে একজন মন্ত্রী কোনো ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান হিসেবে দিতে পারবেন।
এখন পর্যন্ত একজন মন্ত্রী ২৫ হাজার টাকা অনুদান হিসেবে দিতে পারতেন।
বছরে একজন মন্ত্রী চার লাখ টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তিন লাখ টাকা করে অনুদান বাবদ খরচের জন্য সরকারের কাছ থেকে পান।
প্রতিমন্ত্রীদের অনুদান বিতরণের পরিমাণ ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে ৩৫ হাজার টাকা এবং উপমন্ত্রীদের জন্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত এক আদেশে স্বেচ্ছাধীন মঞ্জুরি তহবিল থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অনুদানের পরিমাণ বাড়ানোর কথা জানানো হয়েছে।