ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

Link Copied!

Child-Workনিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশে শিশুশ্রমিকের সংখ্যা কত তা সরকার জানে না। বেসরকারি কোনো প্রতিষ্ঠানেরও এ বিষয়ে জানা নেই। ২০০৩ সালের সর্বশেষ জাতীয় শিশুশ্রম জরিপের তথ্য দিয়েই বিভিন্ন কার্যক্রম চলছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় শিশুশ্রম নিয়ে আরেকটি জাতীয় সমীক্ষা করছে। আগামী বছর এ সমীক্ষার ফলাফল প্রকাশ পেলে শিশুশ্রমিকের সঠিক সংখ্যা জানা যাবে।
২০০৩ সালের জরিপের তথ্য অনুযায়ী, দেশে পাঁচ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ১৩ লাখ শিশুই ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিল। আজ বুধবার দেশে পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছ্লে, ‘গৃহকর্মে শিশুশ্রমকে না বলুন।’ এ উপলক্ষে আজ সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ২০১৬ সালের মধ্যে দেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনের ব্যাপারে সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।
সংবাদ সম্মেলন আয়োজনে সহায়তা করে মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, আইএলও এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, গত পাঁচ বছরে ফাউন্ডেশনের সহায়তায় সারা দেশে ১২টি বেসরকারি সংগঠন ৫০ হাজার শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে এনে পুনর্বাসন করেছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন ইমরানুল হক চৌধুরী, আইএলও বাংলাদেশের উপপরিচালক গগন রাজভান্ডারী এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের পরিচালক (শিশু সুরক্ষা) নাওমি কানানগারা।