ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাঁড়াশি অভিযানের ২য় দিনে ৪৮ জঙ্গিসহ গ্রেপ্তার ২৫১৬

Link Copied!

policeনিজস্ব প্রতিবেদক : জঙ্গি দমনে শুরু হওয়া দেশব্যাপী সাঁড়াশি অভিযানে দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গিসহ ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে নিয়মিত মামলার ৫৮৮, মাদক মামলার ৩৯১ এবং অস্ত্র মামলার ৪১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান।
তিনি জানান, শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামি গ্রেপ্তার করা হয়েছে।
তালিকাভুক্ত সন্ত্রাসী ও জঙ্গি ধরতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। দেশে অব্যাহত গুপ্তহত্যা ঠেকানোর উপায় হিসেবে এই কৌশল নিয়েছে পুলিশ। এই অভিযান চলবে টানা সাত দিন।
যদিও এই অভিযানের নামে বিরোধী দমনের কৌশল এবং পুলিশের গ্রেপ্তার বাণিজ্য, ঈদ বকশিশ আদায়ের সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করছে বিএনপি।