ঢাকাSunday , 12 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘পেট্রোল বোমাবাজরাই’ এসব ঘটাচ্ছে

Link Copied!

igpচট্টগ্রাম প্রতিনিধি : পেট্রোলবোমা মেরে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল তারাই চট্টগ্রামে পুলিশ কর্মকতা বাবুল আক্তারের স্ত্রীসহ সারাদেশে গুপ্তহত্যা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।
রোববার চট্টগ্রামের শ্যুটিং ক্লাবে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
সারাদেশে জঙ্গিদের ধরতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে আইজিপি বলেন, ‘জঙ্গি দমনে আপনারা পুলিশকে সহযোগিতা করুন। পুলিশের একার পক্ষে জঙ্গি নির্মূল করা সম্ভব নয়। যে কোনো মূল্যে এদের নির্মূল করা হবে।’
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যায় জঙ্গিরা সম্পৃক্ত কিনা এ ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে সবদিক বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পেট্রোলবোমা মেরে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল তারাই এখন গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’ সম্প্রতি সব জঙ্গি ঘটনায় দেশি বিদেশি ষড়যন্ত্রও রয়েছে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ইকবাল বাহার প্রমুখ।