ঢাকাFriday , 10 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গলাকাটা আতঙ্কে সংখ্যালঘুরা!

Link Copied!

golakataনিজস্ব প্রতিবেদক : সরকার, বিরোধী দল কারও হিন্দু সম্প্রদায়ের জীবন ও সম্পদ রক্ষায় কোনো ভূমিকা নেই বলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
তিনি বলেছেন, ‘দেশ খুনির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সংখ্যালঘুদের মনে গলাকাটা আতঙ্ক বিরাজ করছে। খুনিচক্র চিহ্নিত না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলেছে।’
সম্প্রতি ঝিনাইদহে পুরোহিত হত্যা ও গোপালগঞ্জে সাদু পরমানন্দ রায় হত্যা, নেত্রকোনার অর্জুন বিশ্বাস, গোবিন্দগঞ্জের তরুণ দত্তসহ সংখ্যালঘুদের নৃশংস হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি ওই কথাগুলো বলেন।
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’
শুক্রবার ১০ (জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আগামী ৭ দিনের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত ট্রাইবুনালে বিচার, মন্দিরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হিন্দু সম্প্রদায়কে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় হিন্দু মহাজোট সারাদেশে গণআন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে ব্রিগ্রেডিয়ার জেনারেল জয়ন্ত কুমার সেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংখ্যালঘু সমিতির চেয়ারম্যান অ্যাডভোকেট এস এন গোস্বামী, হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সিনিয়র সহ-সভাপতি সোনালী দাস প্রমুখ।