ঢাকাFriday , 10 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রি-অ্যাক্টিভ সিম খোলা পেলে ৫০ ডলার জরিমানা

Link Copied!

taranaনিজস্ব প্রতিবেদক : প্রি-অ্যাক্টিভ সিম অথবা নন-ভেরিফাইড সিম খোলা পাওয়া গেলে সংশ্লিষ্ট অপারেটরকে সিম প্রতি ৫০ মার্কিন ডলার করে জরিমানা গুণতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আগামী সপ্তাহ থেকে প্রি-অ্যাক্টিভ সিমের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন তারানা হালিম। শুক্রবার (১০ জুন) ফেসবুকে নিজের ভেরিফাইড পাতায় এ তথ্য জানিয়েছেন তিনি।
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক শুরুর পর ১১ কোটি ৬০ লাখ গ্রাহক তাদের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন করেছেন। কিন্তু বিভিন্ন জায়গায় প্রি-অ্যাক্টিভ সিম বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়ার পর অভিযানের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আগামী সপ্তাহ থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ-র‍্যাব) বিশেষ অভিযান পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে। কোথাও কোনো প্রকার প্রি-অ্যাক্টিভ সিম অথবা ভেরিফাইড না করা সিম বন্ধ না পাওয়া গেলে সংশ্লিষ্ট অপারেটরকে সিম প্রতি ৫০ ইউএস ডলার করে জরিমানা করা হবে।’
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর অপরাধ কমে এসেছে বলেও জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আপনারা জেনে খুশি হবেন গুলশান থানাতেই মোবাইল ফোন ব্যবহার করে সংগঠিত অপরাধের অভিযোগ আগে যেখানে প্রতিদিন সর্বনিম্ন ২০টি করে আসতো সেখানে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন সম্পন্ন করার পর গত ১ থেকে ৭ জুন একটি মাত্র অভিযোগ দায়ের হয়েছে, যা আসলেই আমাদের আনন্দিত করে।’
‘পাশাপাশি বিটিআরসির হিসাব মতে ১-৭ জুন অবৈধ ভিওআইপির পরিমাণ নজিরবিহীনভাবে কমে গেছে, যার ফলে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।’
কার নামে কোন অপারেটরের কতটি সিম পুনঃনিবন্ধিত হয়েছে তা ৭ জুলাই থেকে মোবাইল অপারেটরদের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার (৯ জুন) ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সকল মোবাইল অপারেটরদের সিইও, বিটিআরসির প্রতিনিধিদল, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদল এবং সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে ওই সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে বলেও জানান তিনি।